✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সৌদি পৌঁছেছেন ৩৪৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ১০:৩৯:৫০ |
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গতকাল শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি। নির্ধারিত এই সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যুও হয়েছে।

তারা হলেন— টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। এর মধ্যে টাঙ্গাইলের মো. আবুল কাশেম মারা যান সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।

এ ছাড়া জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল স্বাভাকিভাবে মক্কায় মারা যান।

হজ বুলেটিন থেকে গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করা হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমে সৌদি পৌঁছেছেন তিন হাজার ২৮৪ জন হজযাত্রী। এ ছাড়া বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩১ হাজার ২৬৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

বুলেটিন থেকে আরও জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি, সৌদি এয়ারলাইনস ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ৯১৬ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১২ হাজার ৮৫ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে সাত হাজার ৫৪৯ জন হজযাত্রী।

উল্লেখ্য, চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..