✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৫, | ২২:৫৩:০১ |
চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই গত আসরের চ্যাম্পিয়ন-রানারআপ ছিলেন। এবারের আসরের তৃতীয় হয়েছেন সার্জের দিপু।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শুরু হওয়া মূল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন প্রায় ১০৮ জন বলী। প্রতিটি লড়াই ছিল টানটান উত্তেজনায় ভরা। একের পর এক শক্ত প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে শেষ পর্যন্ত সবার নজর কাড়েন বাঘা শরীফ ও রাশেদ বলী। দীর্ঘ ৩০ মিনিটের লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখেন বাঘা শরীফ। 



বলী খেলা উপলক্ষ্যে লালদীঘি মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি পুরো আয়োজনকে পরিণত করে এক উৎসবমুখর পরিবেশে। ফাইনাল ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। অভিজ্ঞতায় এগিয়ে থাকা বাঘা শরীফ কি শিরোপা ধরে রাখবেন, নাকি গতবারের হার শোধ করে চ্যাম্পিয়ন হবেন রাশেদ বলী– সেই অপেক্ষায় ছিল সবাই। তবে শেষ পর্যন্ত গতবারের মতোই থাকলো ফলাফল। 

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে এই বলীখেলার সূচনা হয় ১৯০৯ সালে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে চট্টগ্রামের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সংগঠিত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার প্রচলন করেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি জনপ্রিয় লোকজ উৎসবে পরিণত হয় এবং আজও সেই ঐতিহ্য বহন করে চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..