✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শিক্ষকরা পূর্ণ মনিটরিংয়ের আওতায় আসবে: শিক্ষা প্রতিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৫, | ১৯:০৫:২৮ |
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন শিক্ষা কারিকুলামে কোনো ভেদাভেদ থাকবে না এবং এতে সমান্তরাল মান নিশ্চিত করা হবে। এ কারিকুলাম উন্নয়নে আমরা নতুনভাবে কাজ করছি। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারব।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা আরও উন্নত মান নিশ্চিত করার চেষ্টা করছি। তাদের প্রশিক্ষণ ব্যবস্থায় বিশেষ পরিবর্তন আনা হবে। আমাদের নীতিমালায় সামনে আসছে— পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ হতে পারবে না। প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং পাশ করতে হবে, তারপর সেই নিয়োগে যেতে পারবে।

ববি হাজ্জাজ বলেন, ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোট ১ লাখ ২০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নীতিমালা আমরা এক রাতেই করতে পারি না। ধাপে ধাপে এসব নীতিমালা আসছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। মান উন্নয়ন হবে, শিক্ষকরা পূর্ণ মনিটরিংয়ের আওতায় আসবে। 

এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে ‘৭১-এর মহান স্বাধীনতা ও ২৪-এর জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..