সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

টিকটকে নতুন ডেবিট কার্ড, আয় হাতে আসবে দ্রুত ও সহজে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ২৩:১৬:৪৯ |
কনটেন্ট নির্মাতাদের আয় দ্রুত ও সহজে হাতে পৌঁছে দিতে ভিসার সঙ্গে মিলে নতুন ডেবিট কার্ড চালু করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক।

কার্ডটি যুক্তরাজ্যের ‘ক্রিয়েটর ইকোনমি’ বা কনটেন্ট নির্মাতাদের আর্থিক লেনদেন ও ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

এ উদ্যোগের মূল লক্ষ্য, নির্মাতাদের আর্থিক লেনদেন সহজ করা, যাতে তারা নিজেদের উপার্জিত অর্থ দ্রুত হাতে পান ও আর্থিক লেনদেনে গতি আসে।

উদ্যোক্তারা বলছেন, কার্ডটি যুক্তরাজ্যের দ্রুত বেড়ে ওঠা ‘ক্রিয়েটর ইকোনমি’কে শক্তিশালী করতে সহায়তা করবে।

কার্ডের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, টিকটক লাইভ সেশনের সময় নির্মাতারা যে ভার্চুয়াল বিভিন্ন উপহার পান সেগুলো এখন আগের চেয়ে দ্রুত ও সহজ উপায়ে নগদ অর্থে রূপান্তর করা সম্ভব হবে। ফলে পেমেন্ট ক্লিয়ার হওয়ার জন্য সাধারণত যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হত সেই ঝামেলা আর থাকবে না।

যুক্তরাজ্যে পরীক্ষামূলক পর্যায়ের পর এখন কার্ডটি সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে।

ইউরোপের ‘ভিসা কমার্শিয়াল সলিউশনস’-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুসি ডেমেরি বলেছেন, “ডিজিটাল অর্থনীতির আগামী প্রজন্মের উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে টিকটকের সঙ্গে এ কার্ডটি চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

“কার্ডটি এমনভাবে তৈরি হয়েছে যাতে নির্মাতারা তাৎক্ষণিক উপার্জিত অর্থ খরচ, পরিকল্পনা ও পুনরায় নিজেদের ব্যবসায় বিনিয়োগের সুযোগ পাবেন।”

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও বাল্টিক অঞ্চলের ‘টিকটক লাইভ’-এর কান্ট্রি ম্যানেজার পলা ডি’আরবানু বলেছেন, “টিকটক লাইভ নতুন প্রজন্মের ডিজিটাল উদ্যোক্তা তৈরি করছে এবং নির্মাতা ও দর্শকদের রিয়াল-টাইমে যোগ হওয়ার ধরন বদলে দিচ্ছে।”

ভিসা পরিচালিত এক জরিপে উঠে এসেছে, প্রায় অর্ধেক বা ৪৯ শতাংশ কনটেন্ট নির্মাতা মনে করেন, দেরিতে বা অনিয়মিত পেমেন্ট পাওয়ায় তাদের ব্যবসা পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়ছে।

এ ছাড়া প্রায় দুই-পঞ্চমাংশ বা ৪১ শতাংশ নির্মাতা বলেছেন, অর্থের প্রবাহ বা ক্যাশ ফ্লো’র সমস্যার কারণে তারা নতুন অনেক সুযোগ হাতছাড়া করতে বাধ্য হয়েছেন।

যুক্তরাজ্যের বিভিন্ন প্ল্যাটফর্মের ১ হাজার জন পেশাদার কনটেন্ট নির্মাতার ওপর এ জরিপটি পরিচালনা করেছে ‘সেনসাসওয়াইড’।

গেল বছরের মার্চ থেকে জুনের মধ্যে এ গবেষণাটি চালানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..