জার্মানিতে রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ২০:১২:২৭ |
ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জার্মানির বার্লিনে একটি ভবন থেকে সংবাদ সম্মেলন করে বের হওয়ার পরই তার ওপর রঙ ছুড়ে মারেন এক যুবক।

ধারণা করা হচ্ছে সেটি টমেটোর জুস বা সস হবে।

তরল ছুড়ে মারার পর সাথে সাথে ওই যুবককে আটক করে সেখানে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

সংবাদমাধ্যম ইয়েনি সাফেক বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই সংবাদ সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সমালোচনা করেন রেজা পাহলভি। এরপরই তার ওপর তরল ছুড়ে মারা হয়। এ ঘটনার কিছুক্ষণের মধ্যে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন রেজা।

৬৫ বছর বয়সী রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের ছেলে। তার বাবা ১৯৭৯ সালে জনপ্রিয় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।

তবে ক্রাউন প্রিন্স রেজা পাহলভি এখনো স্বপ্ন দেখেন তিনি একদিন ইরানে ফিরবেন এবং দেশটিতে শাহদের শাসন ফিরিয়ে আনবেন।

এদিকে জার্মানিতে গেলেও দেশটির সরকারের কোনো প্রতিনিধি তার সঙ্গে বৈঠক করেননি। তবে তিনি প্রবাসী ইরানিদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..