পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থীকে মাঠের মধ্য দিয়ে ধাওয়া দিয়ে মারধর (ভিডিও)

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ১৯:১৮:৩০ |

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। অন্যান্যবারের মতো এবারও সেখানে নির্বাচনের দিন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরমধ্যে বিজেপির এক প্রার্থীকেই মারধরের ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রার্থীকে মাঠের মধ্য দিয়ে ধাওয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। ওই সময় জীবন বাঁচাতে তিনি দৌড় দেন। তৃণমূলের সমর্থকরাও তার পেছনে দৌড়াতে থাকেন।

একটা সময় তাকে ধরে মারধর করেন তারা। তবে সঙ্গে এক পুলিশ সদস্য থাকায় তার জীবনরক্ষা পায়। তিনি সেখান থেকে কোনো মতে ছুটে আসতে পারেন।

ওই বিজেপি প্রার্থীর নাম শুভেন্দু সরকার। তিনি কুমারগঞ্জ নামে একটি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কুমারগঞ্জের একটি বুথে ‘ঝামেলা’ চলছে এমন খবর পেয়ে সেখানে যান শুভেন্দু সরকার। এরপরই মবের শিকার হন তিনি।

শুভেন্দু এ ব্যাপারে বলেছেন, “কুমারগঞ্জ আসনের ৮-১০ নম্বর বুথ থেকে আমাদের এজেন্টকে জোরপূর্বক বের করে দেয়। আমি ব্যক্তিগতভাবে সেখানে যাই এবং নিশ্চিত করি এজেন্টরা যেন আবারও বুথে প্রবেশ করতে পারেন। যখন আমি ২৪ নম্বর বুথ পরিদর্শনে যাই, তারা আমার এবং আমার পুরো দলের ওপর হামলা করে। তারা নিশ্চিতভাবে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চায়। বুথের ভেতর কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ছিলেন, কিন্তু আমি যখন সেখানে যাই তখন আমার সাথে শুধুমাত্র আমার বডিগার্ড ছিল।”

তিনি আরও বলেছেন, “মমতা ব্যানার্জি নির্বাচনে হেরে গেছেন এবং এই অঞ্চলে কংগ্রেস চারটি আসনের সবগুলোতেই হারতে যাচ্ছে। হারার ভয় থেকে তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..