✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বনানীতে বাসচাপায় নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ১৯:০৯:১৯ |
রাজধানীর বনানী সেতু ভবনের সামনে বাসচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বনানী এলাকায় সেতু ভবনের সামনে রাস্তা পারাপারের সময় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে ভূইয়া পরিবহনের একটি বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।

ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ভূইয়া পরিবহনের একটি বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। বনানী সেতু ভবনের সামনে সড়ক পারাপারের সময় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন। এ সময় বাসটি সড়ক বিভাজকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..