সর্বশেষ :
২০২৮ সালের অলিম্পিক ক্রিকেট ভেন্যু চূড়ান্ত উত্তেজনার মাঝেও আমেরিকায় বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত ইরান ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদি ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ভোট দিলেন ৯০ শতাংশ ভোটার শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থীকে মাঠের মধ্য দিয়ে ধাওয়া দিয়ে মারধর (ভিডিও) পাম্পে তেল নিতে আসা যুবককে চড়ালেন ইউএনও

নির্ধারিত বাসভাড়া না মানলে শক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ১৮:২১:০২ |
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন নির্ধারিত বাসভাড়া না মানলে শক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নির্ধারিত ভাড়া মানা হচ্ছে কি না তা সরকার তদারকি করবে কি না—জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করেন, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি বলেন, ‌‘বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছেন তারা এই সিদ্ধান্ত যেকোনো মূল্যে মানবেন এবং অনুসরণ করবেন। যেহেতু তারা অঙ্গীকার করেছেন, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এ বিষয়ে প্রশ্ন না করার রিকোয়েস্ট করব।’

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৪.৪৫ শতাংশ।

অন্যদিকে দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। এ ক্ষেত্রে ৫.১৯ শতাংশ বেড়েছে ভাড়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..