সর্বশেষ :
২০২৮ সালের অলিম্পিক ক্রিকেট ভেন্যু চূড়ান্ত উত্তেজনার মাঝেও আমেরিকায় বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত ইরান ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদি ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ভোট দিলেন ৯০ শতাংশ ভোটার শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থীকে মাঠের মধ্য দিয়ে ধাওয়া দিয়ে মারধর (ভিডিও) পাম্পে তেল নিতে আসা যুবককে চড়ালেন ইউএনও

হাম কন্ট্রোলে আসছে : স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ১৮:১৪:০৯ |
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বাড়ছে। তবে সবার প্রচেষ্টায় হাম কন্ট্রোলে আসছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি জাতি গঠনে পুষ্টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শিশুরা বাড়ির পুষ্টিকর খাবার বাদ দিয়ে বাইরের ফাস্টফুড খাবার খায়। এজন্য শিশুদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে।’

মায়ের বুকের দুধের কার্যকারিতা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘শিশুর শরীর গঠনে এই দুধের বিকল্প নেই। মায়ের বুকের দুধের মাধ্যমে আমাদের শরীরে যে ভীত গড়ে ওঠে, তা আমাদের অনেক বয়স পর্যন্ত কাজ করে। এই দুধের পুষ্টির প্রভাব কখনো যায় না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..