রাত ৯টা পর্যন্ত রাজধানীতে কম থাকবে গ্যাসের চাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ১৫:০৫:৫৯ |
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে গেছে আরএলএনজি সরবরাহকারী দুটি ভাসমান টার্মিনালের একটি। এতে সরবরাহ কমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশে আরএলএনজি সরবরাহকারী দুটি ভাসমান টার্মিনালের একটি বন্ধ হয়ে যাওয়ায় গ‍্যাসের সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে।

এর ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণাংশসহ তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..