✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রণবীরের সঙ্গে ছবি ফাঁস, বিতর্কে দীর্ঘদিন অবসাদে মাহিরা খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ১৮:১৮:১৯ |
বাইরে থেকে গ্ল্যামার জগত যতটা ঝলমলে, ভেতরের বাস্তবতা ততটা সহজ নয় এমনই অভিজ্ঞতার কথা জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১৭ সালে রণবীর কাপুরের সঙ্গে ভাইরাল হওয়া একটি ছবি এবং পরবর্তী বিতর্ক তাকে গভীর মানসিক সংকটে ফেলে দেয়।

সেই সময় নিউইয়র্কের রাস্তায় তাদের ধূমপানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে মাহিরার পোশাক নিয়েও কটূক্তি করা হয়। এ নিয়ে ব্যাপক ট্রোলিং ও ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েন তিনি। মাহিরা জানান, এই পরিস্থিতি তাকে মানসিকভাবে ভেঙে দেয় এবং একপর্যায়ে তিনি নিজেকে গুটিয়ে নেন।



একই সময়ে রইস ছবিকে ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাবও পড়ে তার ওপর। শাহরুখ খানের বিপরীতে অভিনীত ‘রইস’ সিনেমার প্রচারে অংশ নিতে পারেননি তিনি। এতে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি সুযোগ হাতছাড়া হয় বলে মনে করেন মাহিরা। অভিনেত্রী জানান, ওই সময় তিনি ঘুমের সমস্যায় ভুগতেন, আতঙ্কে থাকতেন এবং দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়।

প্রায় ছয় বছর ধরে অ্যান্টি-ডিপ্রেশন ওষুধ গ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে এখন অনেকটাই স্থিতিশীল মাহিরা খান। সম্প্রতি তিনি সেলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করে তিনি জানান, অনলাইন ট্রোলিং কেবল সমালোচনা নয় এটি একজন মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..