✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ছোটপর্দা পেরিয়ে নতুন রূপে শোলাঙ্কি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ১৮:১১:৩৩ |

দর্শকের কাছে তিনি কখনও 'খড়ি', কখনও 'এলা', কখনও অন্য কিছু। ছোটপর্দা থেকে বড়পর্দা, ওটিটি মাধ্যমে অবাধ যাতায়াত তাঁর। তাঁর অভিনয়ের গুণে মুগ্ধ বহু মানুষ। কথা হচ্ছে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের। এবার তিনি নতুন চরিত্রে, নতুন রূপে ধরা দিতে চলেছেন। মঞ্চে পাঠ অভিনয় করবেন তিনি। তাও সোহাগ সেনের পরিচালনায়।


ইংরেজি ভাষায় 'শেষের কবিতা' মঞ্চস্থ হতে চলেছে। সোহাগ সেনের পরিচালনায় এই পাঠ অভিনয়ে 'লাবণ্য'র চরিত্র করবেন শোলাঙ্কি রায়। ন্যারেটর হিসেবে থাকবেন নাট্যব্যক্তিত্ব পৌলমী বসু এবং বাচিকশিল্পী, অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে থাকবেন দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন প্রমুখ। 'যোগমায়া'র চরিত্রে থাকবেন খোদ সোহাগ সেন।

দাদুর ষড়যন্ত্রে অবশেষে কাছাকাছি আসবে এলা-গোরা? এদিন এই পাঠ অভিনয়ের রিহার্সালে পৌঁছে গিয়েছিল আজকাল ডট ইন। এই কাজ প্রসঙ্গে শোলাঙ্কি রায় বলেন, "এরম একটা সুযোগ জীবনে পাওয়া যেখানে সোজাসুজি দ্য সোহাগ সেনের দ্বারা পরিচালিত হতে পারছি। প্রথম দিন থেকেই এত কিছু শিখছি যে লোভ আরও বেড়ে যাচ্ছে।



মনে হচ্ছে ইশ, আরও কয়েক বছর ধরে যদি ওঁর সংস্পর্শে থাকতে পারতাম।" অভিনেত্রী আরও জানান, "এই কাজে আমার রাজি হওয়ার প্রধান কারণ সোহাগ ম্যাম। আমরা যাঁরা বাঙালি, রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছি, তাঁদের জনপ্রিয় নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করার একটা তো লোভ থাকেই। সেখানে লাবণ্যর মতো একটা চরিত্র যেখানে দ্বিতীয়বার ভাবার আর কোনও জায়গাই ছিল না।"

পৌলমী বসু এই কাজ প্রসঙ্গে বলেন, "এই কাজটা নিয়ে আমি উত্তেজিত, আবার একটু বায়াসডও বলতে পারেন। এই কাজটা আমার বাবা (সৌমিত্র চট্টোপাধ্যায়), লিলি পিসি, বিকাশ রায়, ওঁরা করতেন। প্রচুর শো করেছেন ওঁরা। আমার মা সমস্ত কস্টিউম, সেট ডিজাইন, ইত্যাদি করতেন। আমাদের বাড়িতে রিহার্সালগুলো হতো। শেষের কবিতা তাই যেন আমার মধ্যেই বাস করে। শেষের কবিতায় রবীন্দ্রনাথ যেভাবে চরিত্রগুলো তৈরি করেছেন সেগুলো এখনও আমরা আমাদের চারপাশে দেখি। যেহেতু ইংরেজি ভাষায় হচ্ছে, সেহেতু মনে হচ্ছে আমরা আরও অনেকের কাছে পৌঁছতে পারব।" সুজয় প্রসাদ জানিয়েছেন ইংরেজি ভাষায় তাঁরা শেষের কবিতাকে মঞ্চস্থ করার উদ্যোগ নিয়েছেন যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এটিকে পৌঁছিয়ে দেওয়া যায়।

প্রসঙ্গত, শোলাঙ্কি রায়কে দর্শক বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'মিলন হবে কতদিনে' দেখা যাচ্ছে। সেখানে তিনি এলার চরিত্রে অভিনয় করছেন। তাঁর বিপরীতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..