সর্বশেষ :

যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানি জাহাজ আটক, নিন্দা জানাল চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৮:২৬:২৯ |
ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে চীন। দেশটি ঘটনাটিকে ‘জোরপূর্বক বাধা দেওয়া’ হিসেবে উল্লেখ করে সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর ও জটিল।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের উচিত উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলা এবং প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল পুনরায় শুরু হওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা।

এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানের বন্দর অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করা একটি ইরানি কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটি আটক করা হয়েছে।

অন্যদিকে, ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটি চীন থেকে আসছিল। তারা এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের 'সশস্ত্র জলদস্যুতা' বলে আখ্যা দিয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..