✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সালমানের সিনেমায় ছিল আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৮:১০:৫৫ |
বলিউড ভাইজানের ২৫ বছর আগের এক সিনেমায় ‘আন্ডারওয়ার্ল্ডে’র সংযোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পরিচালক রাম গোপাল ভার্মা। ২০০১ সালে সালমান খানের ‘চোরি চোরি চুপকে চুপকে’ সিনেমায় আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র নিয়ে বলিউডে অনেক বিতর্ক হয়। সে বিষয়ে দীর্ঘ সময় পর মুখ খুললেন পরিচালক।

বিভিন্ন জটিলতা পেরিয়ে বলিউড ভাইজানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র শেষ পর্যায়ের কাজ চলছে। এরই মধ্যে ২৫ বছর আগের তার জনপ্রিয় রোমান্টিক সিনেমাটি নিয়ে ফের বিতর্কে। সিনেমাটির প্রযোজকের সঙ্গে ‘আন্ডারওয়ার্ল্ড’র গভীর সংযোগের কথা উল্লেখ করে রাম গোপাল ভার্মা নেপথ্যের কাহিনি বর্ণনা করলেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই সিনেমার প্রযোজক নাজিম রিজভির সঙ্গে মাফিয়া কিং ছোটা শাকিলের যোগাযোগ ছিল। ভারত শাহ নামে এক ব্যক্তি ওই প্রজেক্টে অর্থায়ন করছিলেন, তখন বিভিন্ন ব্যক্তি আন্ডারওয়ার্ল্ডের নামে তার কাছে টাকা দাবি করে। নাজিম রিজভি সে সময় দেনদরবার করে পরিস্থিতি সামাল দেন। পরে বিষয়টি পুলিশের নজরে আসে।



সে সময় প্রযোজকের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের গোপন সংযোগ আড়াল করায় ভারত শাহকে এক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। পরে মুম্বাই পুলিশ নাজিম রিজভিকেও গ্রেপ্তার করে।

সে সময় মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির কালো টাকা বলিউডে পাচার করে সাদা করা হতো, সালমানের জনপ্রিয় সিনেমাটিও পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে অনেকের ধারণা। তবে সব বিতর্ক ছাপিয়ে সেটি হয়ে ওঠে সালমান খানের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় সিনেমায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..