দেশব্যাপী মিজেলস (হাম) ছড়িয়ে পড়ায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুর জন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। গত ৫ এপ্রিল ১৮ জেলার ৩০টি উপজেলায় এ টিকা কার্যক্রম শুরু হলেও সোমবার (২০ এপ্রিল) থেকে দেশব্যাপী এ কার্যক্রম শুরু করা হচ্ছে।
গত ৫ এপ্রিল ৩০টি উপজেলা এবং ১২ এপ্রিল ৪টি সিটি কর্পোরেশনে শুরু হওয়া কার্যক্রমে এখন পর্যন্ত ১৪ লাখ ৮৭ হাজার ১৯২ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৬৮ শতাংশ। সোমবার দেশের বাকি জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় ১ কোটি ৫৮ লাখ শিশুকে লক্ষ্যমাত্রা ধরে টিকা কার্যক্রম শুরু হবে। দেশের প্রতিটি টিকা ক্যাম্পে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে।
টিকা কার্যক্রম বাস্তবায়নে ১৯ এপ্রিল বিকেলে এক ভিডিও বার্তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, শিশুদের হামের মতো ছোঁয়াচে রোগ থেকে রক্ষা করতে সব অভিভাবক, কিশোর-কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মীসহ সমাজের সব স্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করি আপনারা ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এক ডোজ হামের টিকা দিয়ে আন্তরিক সহযোগিতা করবেন।
এ জাতীয় আরো খবর..