✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৭, | ১৫:১৯:৩৮ |

করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন আইএমএফপ্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

দুবাইয়ে রোববার গ্লোবাল উইমেন্স ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, প্রবৃদ্ধির হার কিছুটা কমাতে হতে পারে, তবে আমরা এখনও আশা করছি ২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। খবর এএফপির।


ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রভাব অর্থনীতিতে কতটা পড়বে, তা নির্ভর করছে কত দ্রুত এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তার ওপর।


ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। আমি সবাইকে পরামর্শ দেব– খুব দ্রুতই কোনো উপসংহারে না যেতে। এখনও অনেক অনিশ্চয়তা আছে।


২০০২ সালে ছড়িয়ে পড়া সার্স মহামারীর চেয়েও করোনাভাইরাসের প্রভাব বেশি পড়বে বলে মনে করেন আইএমএফপ্রধান।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..