সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সেই পাপুলের স্ত্রী-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২২, | ০৬:১৯:৩৫ |

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম এবং তাদের মেয়ে ওয়াফা ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ পাচার মামলায় আগাম জামিন দেননি হাইকোর্ট। তাদেরকে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। আদালতে দুদকেরপক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

গত ১১ নভেম্বর দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে এমপি শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী, মেয়ে এবং শ্যালিকার বিরুদ্ধে মামলা করে দুদক। পরে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন তারা।

ওই আবেদনে ১০ ডিসেম্বর তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে ১০ দিনের সময় দেন হাইকোর্ট। কিন্ত নিন্ম আদালতের অবকাশকালীন ছুটি থাকায় তারা আত্মসমর্পণ করননি। এ পর্যায়ে মঙ্গলবার পাপুলের স্ত্রী ও মেয়ের পক্ষে করা সম্পূরক আবেদনের শুনানি নিয়ে অদেশ দেন হাইকোর্ট।

এর আগে অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হন এমপি শহিদ ইসলাম পাপুল। বর্তমানে তিনি কুয়েতের কারাগারে আছেন। আগামী ২৮ জানুয়ারি কুয়েতের আদালতে এ মামলায় রায় হওয়ার কথা রয়েছে।

ওই মামলায় সুত্র ধরেই পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..