✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ১৩:২১:৪৭ |ডারবানে দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও ইনিংসটা খুব বড় করতে পারেননি স্মৃতি মান্ধানা। তবে ১৩ রানের ছোট্ট ইনিংসেই একটা রেকর্ড গড়েছেন ভারতের নারী ওপেনার। নারী-পুরুষ উভয় মিলিয়ে ভারতের টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ রানের রেকর্ড এখন মান্ধানার দখলে। ভেঙেছেন রোহিত শর্মার রেকর্ড।
অর্থাৎ এত দিন রাজত্বটা ‘রাজার’ কাছে থাকলেও এখন সেটা ‘রানির’ দখলে। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন মান্ধানা। রোহিতকে পেছনে ফেলতে মাত্র ১ রান প্রয়োজন ছিল বাঁহাতি ওপেনারের। প্রোটিয়া স্পিনার সুন লাসের করা বলকে লং অফে পাঠিয়ে ‘হিটম্যানকে’ ছাড়িয়ে যান তিনি। পরে ১৪ বলে ১৩ রানে আউট হলে মান্ধানার মোট রান দাঁড়ায় ৪ হাজার ২৪৪। বিপরীতে ৪ হাজার ২৩১ রানে থামে ভারতের সাবেক অধিনায়ক রোহিতের সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ার।
