✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এবার করোনায় আক্রান্ত আব্দুল কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২১, | ০৫:৪৩:০০ |

ক্যান্সারে আক্রান্ত দাপুটে অভিনেতা আব্দুল কাদের এবার করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে তার কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হয়। সন্ধ্যায় সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। এই তথ্য নিশ্চিত করেছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি। তিনি বলেন, সকালে বাবার নমুনা নিয়েছিল, একটু আগে রেজাল্ট পজিটিভ এসেছে। সবাই দোয়া করবেন।

ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর ২০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে।

কাদেরের প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয়। বেশ কিছু পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..