সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৮, | ১৩:১৬:৫৫ |
যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে ডেটা সেন্টার নির্মাণের ওপর আইনি নিষেধাজ্ঞা জারি করছে মেইন।

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত প্রসারে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ফলে স্থানীয় পরিবেশ ও বিদ্যুৎ সরবরাহের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা নিয়ন্ত্রণে নিতেই এ কঠোর পদক্ষেপ। ডেমোক্র্যাটিক স্টেট প্রতিনিধি মেলানি স্যাকস সম্প্রতি এ বিষয়ে একটি বিল উত্থাপন করেন। খবর এফটি।

বিলটি মূলত দলীয় ভোটের ভিত্তিতে পাস হয়েছে, তবে কিছু রিপাবলিকান সদস্যও এতে সমর্থন দিয়েছেন। এখন গভর্নরের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

উল্লেখ্য, এক বছরেরও কম সময় আগে মিসৌরির সেন্ট চার্লস শহর যুক্তরাষ্ট্রে প্রথম ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ জারি করেছিল, যা পরবর্তী সময়ে দেশটির কিছু স্থানীয় কর্তৃপক্ষ অনুসরণ করে। তবে রাজ্য পর্যায়ে মেইনই প্রথম এ পথে হাঁটল।

মেইন অঙ্গরাজ্যের নতুন আইন অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ অন্তত ২০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারকারী কোনো ডেটা সেন্টার নির্মাণ করা যাবে না। এ সময়ের মধ্যে এসব প্রকল্পের পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হবে। এদিকে বিদ্যুৎ খরচ এবং পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় জর্জিয়া, ওকলাহোমা ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যগুলোও বর্তমানে একই ধরনের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রস্তাব বিবেচনা করছে।

গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ওয়াচের তথ্যানুযায়ী, স্থানীয় বিরোধিতার কারণে গত এক বছরে প্রায় ১৫ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগের অনেক ডেটা সেন্টার প্রকল্প জটিলতার মুখে পড়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মেইনের বর্তমান গভর্নর জ্যানেট মিলস এ স্থগিতাদেশের প্রতি সমর্থন জানিয়েছেন। তার মুখপাত্রের মতে, এআই ডেটা সেন্টারের দ্রুত প্রবৃদ্ধি জনসম্পদ, পরিবেশ ও সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ওপর কী প্রভাব ফেলছে, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ নিষেধাজ্ঞার ফলে শিল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিল্ড আমেরিকান এআইয়ের প্রচারক নাথান লিমার বলেন, ‘মেইন এ সিদ্ধান্তের মাধ্যমে নিজের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। ফলে দক্ষ শ্রমিকরা কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে যাবে এবং মেইন ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা হারাবে।’

অন্যদিকে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টরসের প্রধান অর্থনীতিবিদ অনির্বাণ বসু বলেন, ‘মেইনের নাগরিকরা দেশের উচ্চতম বিদ্যুৎ বিল পরিশোধ করেন। তাই ডেটা সেন্টারের বাড়তি বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে তারা অত্যন্ত সংবেদনশীল। এছাড়া মেইনের নিজস্ব পরিচিতি গড়ে উঠেছে মাছ ধরা, শিকার ও উন্মুক্ত প্রকৃতির ওপর ভিত্তি করে। এর সঙ্গে বিশালকার ডেটা সেন্টার বা ইন্ডাস্ট্রিয়াল অবকাঠামো সামঞ্জস্যপূর্ণ নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..