সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৮, | ১২:১৬:৩১ |
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও পরমাণু বিষয়ক নতুন দফার আলোচনা আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, এ আলোচনার বিষয়ে অবগত ইরানি সূত্রগুলো জানিয়েছে, উভয় পক্ষের আলোচকরা আগামী রোববার ইসলামাবাদে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

যদিও যুক্তরাষ্ট্র বা ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই রিপোর্টের সত্যতা নিশ্চিত করা হয়নি, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, চলতি সপ্তাহের শেষভাগে আলোচনাটি অনুষ্ঠিত হতে পারে।

গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনার প্রথম দফাটি দীর্ঘ সময় ধরে চললেও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।

সূত্র- আনাদোলু

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..