ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি না হলে দেশটিতে আবারো হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।
ট্রাম্প বলেন, আমি হয়তো এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। তবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে। ফলে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে।
এ জাতীয় আরো খবর..