✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৬, | ১৯:০৯:৩৫ |
বিশ্বজুড়ে প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি ও মেমোরি চিপের সংকটের মধ্যেও প্রবৃদ্ধি দেখেছে বৈশ্বিক ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) বাজার।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পিসি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইডিসি জানিয়েছে, বিশ্বজুড়ে এ সময়ে মোট ৬ কোটি ৫৬ লাখ ইউনিট পিসি সরবরাহ করা হয়েছে। মূলত তিনটি প্রধান কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে উল্লেখ করেছে গবেষণা সংস্থাটি। এর মধ্যে আছে যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির আশঙ্কা থেকে আগেভাগেই পণ্য ক্রয়ের প্রবণতা; উইন্ডোজ ১০ থেকে নতুন সংস্করণে গ্রাহকদের স্থানান্তর ও বাজারে নতুন এবং উন্নত ফিচারের ল্যাপটপ ও ডেস্কটপ পিসির আগমন।

আইডিসির রিসার্চ ভাইস প্রেসিডেন্ট জঁ ফিলিপ বোচার্ড বলেন, ‘২০২৬ সাল হবে বাজারের দখল বা শেয়ার পরিবর্তনের বছর। পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সরবরাহ ব্যবস্থা ও মেমোরি চিপের মতো জরুরি যন্ত্রাংশ সংগ্রহের সক্ষমতা সামনের দিনে বড় পরীক্ষার মুখে পড়বে।’

সফলভাবে যারা যন্ত্রাংশ নিশ্চিত করতে এবং সব ধরনের ক্রেতার নাগালে পণ্য রাখতে পারবে, তারাই বাজারে টিকে থাকবে বলে মনে করে আইডিসি।

প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হলেও বছরের বাকি সময়ে পিসি সরবরাহে পতনের আশঙ্কা রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..