✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৬, | ১৯:০১:০৪ |
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শান্তি আলোচনার আভাস মিলেছে। পাশাপাশি ডলার কিছুটা শক্তিশালী হয়েছে।

এর সরাসরি প্রভাব পড়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে। গতকাল আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম এক মাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার পর আবার নিম্নমুখী হয়েছে। খবর রয়টার্স।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহের আলোচনা ব্যর্থ হলেও দুদিনের মধ্যে পাকিস্তানে পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে। দুই দেশ আলোচনার টেবিলে বসলে যুদ্ধের তীব্রতা কমে আসতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।

এরপরই গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৮০৬ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৮২৯ দশমিক ৭০ ডলারে অবস্থান করছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে যুদ্ধের অবসানের আশায় এশিয়ার শেয়ারবাজারগুলোয় চাঙ্গাভাব দেখা গেছে, যা ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ওসিবিসির বিশ্লেষকরা জানিয়েছেন, আগের রাতে স্বর্ণ ও রুপার দাম বাড়লেও সার্বিকভাবে বিনিয়োগকারীরা এখন ঝুঁকিপূর্ণ বিনিয়োগেই বেশি আগ্রহী।

বাজার বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে স্বর্ণের বাজার এখন পুরোপুরি মধ্যপ্রাচ্যের খবরের ওপর নির্ভর করছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সরবরাহ পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় অপরিশোধিত তেলের জোগান নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ও উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা সরাসরি মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা বা হেজ হিসেবে স্বর্ণ ব্যবহার হলেও উচ্চ সুদহারের সম্ভাবনা মূল্যবান ধাতুটির চাহিদা কমিয়ে দেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..