সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ডিসেম্বরের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২০, | ০৫:৩০:০০ |

চলতি ডিসেম্বর মাসেই উচ্চমাধ্যমিক ও সমমান (এইচএসসি)-এর ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এবার এসএসসি পরীক্ষা নেওয়া হয়নি। তবে অষ্টমের সমাপনী ও এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছে।

রবিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএসসির ফল প্রকাশে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রস্তাব আসছে। আমরা কাজ করছি। মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে।

এর আগে গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে জানান, করোনা ভাইরাস মহামারির মধ্যে পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এবার এইচএসসি পরীক্ষা নেওয়া হবে না। অষ্টমের সমাপনী ও এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ফল ঘোষণা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..