সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজধানীতে নতুন ৩ ইউটার্ন চালু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২০, | ০৫:২৮:৪৭ |

রাজধানীতে আরও তিনটি ইউটার্ন চালু করা হয়েছে। ইউটার্ন তিনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায়। একটি তেজগাঁও বিজি প্রেসের সামনে, আরেকটি নাবিস্কো-কোহিনূর কেমিক্যাল মোড় এবং অপরটি বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়।

রোববার যান চলাচলের জন্য ইউটার্ন তিনটি খুলে দেয়া হয়। এ নিয়ে ডিএনসিসিতে মোট ৬টি ইউটার্ন চালু হল।

এর আগে বিমানবন্দর সড়কে কাওলা ফ্লাইং একাডেমি এলাকা, উত্তরা র‌্যাব-১ কার্যালয়ের সামনের রাস্তা ও উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় তিনটি ইউটার্ন চালু করা হয়।

এ ছাড়া ঢাকা উত্তর সিটির তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত এলাকায় আরও চারটি ইউটার্ন নির্মাণের কাজ চলছে। সেগুলো হচ্ছে- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলি রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ইউটার্নগুলো চালু করার ফলে সড়কে যানজট কমার পাশাপাশি যাতায়াতের সময়ও বাঁচবে। সবক’টি ইউটার্ন চালু হলে বাসযাত্রী ও নগরবাসীর ভোগান্তি কিছুটা কমে যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..