✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৪-১৬, | ১৬:৫০:৪৮ |হাঙ্গেরিতে ঐতিহাসিক নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগয়ার। এছাড়া তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত রোববারের নির্বাচনে মাগয়ারের দল তিসা পার্টি বিপুল ভোটে জয়ী হয়ে টানা ১৬ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনের অবসান ঘটিয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাগয়ার বলেন, ক্ষমতায় বসার পরপরই তিনি রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করবেন। দীর্ঘ দেড় বছর পর রাষ্ট্রীয় টিভিতে উপস্থিত হয়ে তিনি উপস্থাপকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাদের পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের অভিযোগ তোলেন। পরে সামাজিক মাধ্যমে তিনি এই অভিজ্ঞতাকে ‘প্রচারযন্ত্রের শেষ দিন’ বলে উল্লেখ করেন।