সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সোমবার টিকা নেবেন বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২০, | ০৫:২৩:৫৮ |

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন সোমবার করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নেবেন বলে তার প্রেসসচিব জেন প্যাসাকি জানিয়েছেন।

এছাড়া নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে ডোজ নেবেন। এর আগে শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি টিকাটির প্রথম ডোজ নেন।

এর আগে এক অনুষ্ঠানে টিকা নিয়ে বাইডেন বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনো অভিপ্রায় আমার ছিল না। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া নিরাপদ। আমেরিকার জনগণকে দেখিয়ে টিকা নেবেন তিনি। খবর সিএনএনের

যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের এসব পদক্ষেপের মাধ্যমে প্রাণঘাতী মহামারির বিরুদ্ধে প্রতিরোধের দেয়াল গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া টিকার বিষয়ে জনগণের আস্থা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্যাসাকি সাংবাদিকদের বলেন, মাইক পেন্সের মতো বাইডেনও জনসমক্ষে ডোজটি গ্রহণ করবেন।

তিনি বলেন, ডেলাওয়ারে টিকা গ্রহণের পর বাইডেন সেখানকার মেডিকেল কর্মীদের ধন্যবাদ জানাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..