✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এক মাসে হাম ও উপসর্গে প্রাণ গেল ২০০ শিশুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৫, | ১৯:৪৪:৩১ |

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু হলো।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও সন্দেহভাজন মিলিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মারা গেছে। বাকি দুজনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে, আর সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ১৬৬ জন।

একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৩ জনে এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৬১ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৭৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকায় সবচেয়ে বেশি হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং ৬১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে ঢাকায় দুজনের মৃত্যু হয়।

রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রামে ১০০ সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। অন্য বিভাগগুলোতেও সংক্রমণ অব্যাহত থাকলেও তুলনামূলকভাবে কম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..