সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সুখবর পাচ্ছেন সরকারি চাকরি প্রত্যাশীরা, কর্মী নিয়োগে তথ্য চেয়েছে মন্ত্রণালয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৫, | ১৮:২৯:২৫ |
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছক অনুযায়ী, প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানিয়ে সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতাহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হলো ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ।’ নির্বাচনি ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

নির্বাচনি ইশতাহারের আলোকে প্রণীত এ কর্মপরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে কার্যক্রম নেয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগসংক্রান্ত এ ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ থেকে প্রণীত কর্মপরিকল্পনা মোতাবেক মন্ত্রণালয়/বিভাগ, অধীন দফতর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর শূন্য পদে (পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য) নিয়োগের তথ্য জানা প্রয়োজন।

এ অবস্থায় ছক অনুযায়ী এ বিষয়ে প্রতিবেদনপত্র পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় (পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিসহ admincord@mopa.gov.bd ঠিকানায়/ডিনথিতে) প্রেরণ, পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন এ মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে প্রেরণ এবং এ প্রতিবেদন প্রতিমাসের ৫ তারিখের মধ্যে প্রেরণ (মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ) নিশ্চিত করার জন্য চিঠিতে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..