সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৪, | ১৮:০৩:২৮ |
বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন)।

জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) থেকে বিদেশি কর্মী নিয়োগের কোটা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এর জন্য নির্ধারিত ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিওসিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।


নতুন এই ব্যবস্থার অধীনে ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০কে অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের প্রাথমিক অনুমোদন, কোটা আবেদন এবং সাক্ষাৎকারের তারিখ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে। 

মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনের প্রক্রিয়াটি সহজতর এবং স্বচ্ছ করতে একটি বিশেষ ফ্লো-চার্ট প্রকাশ করা হয়েছে, যা আবেদনকারীদের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করবে। 


তবে মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, এই কোটা আবেদন প্রক্রিয়াটি ২০২৫ সালের জন্য নির্ধারিত অবশিষ্ট কোটা সীমার ওপর নির্ভরশীল। শুধুমাত্র সরকার অনুমোদিত নির্দিষ্ট কিছু সেক্টর এবং সাব-সেক্টরের জন্যই আবেদনগুলো গ্রহণ করা হবে। কোনো নির্দিষ্ট সেক্টর বা সাব-সেক্টরের জন্য বরাদ্দকৃত কোটা পূরণ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ওই ক্যাটাগরিতে আবেদন গ্রহণ বন্ধ করে দেয়া হবে। 

নিয়োগকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদনের আগে যোগ্যতার শর্তাবলী এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা গুরুত্ব সহকারে যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে। 

আবেদনের যাবতীয় শর্ত, মানদণ্ড এবং প্রয়োজনীয় নথির চেকলিস্ট এফডব্লিউসিএমএস সাইটে বিজ্ঞপ্তির অংশে বিস্তারিত দেয়া আছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..