✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিয়ে করলেন রামশা-খুশাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৪, | ১৪:৫১:৩০ |
ভক্তদের জল্পনা-কল্পনাকে সত্যি করে অবশেষে বিয়ের ঘোষণা দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী রামশা খান। অভিনেতা খুশাল খানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ক্ষুদেবার্তায় বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রামশা। তবে অভিনেত্রী বিয়ের খবর নিশ্চিত করলেও কোনো ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করেননি।

এদিকে রামশা- খুশালের বিয়ের ঘোষণার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের গুঞ্জন চলছিল। যে কারণে রামশার বিয়ের ঘোষণার পরপরই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাদের নিকাহর একটি ছবি।



ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে, পারিবারিক আবহে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নিকাহ সম্পন্ন হয়েছে রামশা-খুশালের। নিকাহের দিন সাদা পাজামা-পাঞ্জাবি পরেছিলেন খুশাল। অন্যদিকে রামশা হালকা পারপেল রংয়ের সালোয়ার কামিজ পরেছিলেন। মাথায় ছিল সবুজ রংয়ের বেনারসি ওড়না।

তবে নিকাহর ছবি ভাইরাল হওয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেন রামশা। জানান, অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করা অনৈতিক।

ভক্ত ও অনুসারীদের রামশা খান নিজের ব্যক্তিগত বিষয় গোপন রাখার আহ্বান জানান। একই সঙ্গে অভিনেত্রী জানান, সঠিক সময় এলে বিয়ের বিস্তারিত তথ্য নিজেই সব জানাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..