সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মেট্রো ভবনে আটকে গেল শোভাযাত্রার মোটিফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৪, | ১১:২১:১৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের পিলারে আটকে গেছে বৈশাখী শোভাযাত্রার চারটি মোটিফ। এর মধ্যে তিনটি পার হতে পারলেও টেপা ঘোড়া পার হতে পারেনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।  এবারের শোভাযাত্রায় পাঁচটি মোটিফ রয়েছে।

এর মধ্যে মোরগ, শান্তির পায়রা এবং বেহালার ওপরের অংশ মেট্রোরেলের স্থাপনায় আটকে যায়। পরে কৌশলে সেগুলো পার করে নেওয়া হয়।
এরপর হাতি পার হলেও টেপা ঘোড়া পার হতে পারেনি। ফলে এখান থেকেই ইউটার্ন নিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..