সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৩, | ১৭:৫০:১৭ |
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। বাসটি মহাসড়কের খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর মোল্লা (৪০) ও আলমগীর শেখ (৫০)। তারা ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার বাসিন্দা ও বাঙ্গি ব্যবসায়ী ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, শাহ ফরিদপুর পরিবহনের ওই যাত্রীবাহী বাস ফরিদপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসছিল পিকআপ ভ্যানটি। উভয় যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা। সেখানে জাহাঙ্গীর ও আলমগীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া আহত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, এ দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩০ জন আহত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..