সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কন্ঠের মাধুর্যের চেয়েও বড় ছিল আশাজির হৃদয়: ব্রেট লি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৩, | ১৬:৫২:৪২ |
২০০৬ সালে ভারতীয় সঙ্গীতজগতের কিংবদন্তি শিল্পী আশা ভোসলের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লির অপ্রত্যাশিত সঙ্গীত সহযোগিতা আজও আলোচনায় রয়েছে। সেই সময়ের তৈরি হওয়া আন্তর্জাতিক সঙ্গীত অ্যালবাম এবং বিশেষ করে তাদের যুগল গান ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’ সঙ্গীতপ্রেমীদের কাছে এক অনন্য সংযোজন হিসেবে জায়গা করে নিয়েছিল।

সম্প্রতি সেই স্মৃতিকে আবারও নতুন করে তুলে ধরলেন ব্রেট লি। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত এই সুরসম্রাজ্ঞীর প্রতি। তিনি বলেন, ২০০৬ সালে আশা ভোসলের সঙ্গে গান লেখা ও রেকর্ড করার অভিজ্ঞতা তাঁর জীবনের অন্যতম বড় প্রাপ্তি।



ব্রেট লি আরও লেখেন, আশার কণ্ঠের মাধুর্যের চেয়েও বড় ছিল তার হৃদয়ের সৌন্দর্য। তার মতে, অসাধারণ প্রতিভার পাশাপাশি যে বিনয় ও উষ্ণতা নিয়ে তিনি সবার সঙ্গে মিশতেন, তা সত্যিই বিরল। দীর্ঘ ক্যারিয়ার ও বিশ্বব্যাপী খ্যাতি থাকা সত্ত্বেও তিনি যেভাবে মানুষকে আপন করে নিতেন, তা তাঁকে আরও বিশেষ করে তুলেছিল।

এই কিংবদন্তি ক্রিকেটার আরও জানান, আশার পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাঁর সঙ্গে কাটানো সেই ছোট্ট মুহূর্তকেই জীবনের এক বড় সৌভাগ্য হিসেবে দেখছেন।

উল্লেখ্য, সেই সময় বিমানে বসেই মাত্র অল্প সময়ের মধ্যে গানটির সুর ও কথা তৈরি করেছিলেন ব্রেট লি। পরে রেকর্ডিংয়ের সময় তাকে সহযোগিতা করেছিলেন স্বয়ং আশা ভোঁসলে, যিনি তাঁর ভুলগুলোও ধৈর্যসহকারে শুধরে দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা ব্রেট লির কাছে আজও এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..