সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পুরুষ দলে নারী প্রধান কোচ, মারি-লুইজের ইতিহাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৩, | ১৬:৫১:২৩ |
স্টিফেন বাউমগার্টকে বরখাস্ত করার পর, মৌসুমের বাকি সময়ের জন্য মারি-লুইজে এটাহকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বুন্ডেসলিগার দল ইউনিয়ন বার্লিন। এতে ৩৪ বছর বয়সী সাবেক এই জার্মান মিডফিল্ডারের নাম উঠে গেছে ইতিহাসের পাতায়।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম নারী হিসেবে কোনো পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি। জার্মানির শীর্ষ লিগে শনিবার পয়েন্ট টেবিলের তলানির দল হাইডেনহাইমের বিপক্ষে ৩-১ গোলে হারের পর, বরখাস্ত করা হয় বাউমগার্টকে।

১৮ দলের বুন্ডেসলিগায় ১১তম স্থানে আছে ইউনিয়ন বার্লিন। পাঁচ ম্যাচ বাকি থাকতে অবনমন অঞ্চল থেকে ১১ পয়েন্টে এগিয়ে থাকলেও, ২০২৬ সালে লিগে ১৪ ম্যাচের কেবল দুটিতে জিতেছে তারা।

মারি-লুইজের জন্য ইতিহাস গড়া অবশ্য নতুন কিছু নয়। ২০২৩ সালের নভেম্বরে ইউনিয়ন বার্লিনের হয়েই বুন্ডেসলিগায় প্রথম নারী সহকারী কোচ হন তিনি।

২০২৪ সালের জানুয়ারিতে তখনকার কোচ নেনাড বিয়েলিজ্জার (যিনি তিন ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন) অনুপস্থিতিতে ডার্মস্টাটের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে দায়িত্ব সামলান মারি-লুইজে এবং প্রথম নারী কোচ হিসেবে বুন্ডেসলিগায় টাচলাইনে দাঁড়ানোর কীর্তি গড়েন তিনি।

জার্মানির বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা মারি-লুইজে টারবাইন পটসডামের হয়ে জিতেছেন উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ। ২০২৫ সালের জুলাই থেকে তিনি ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে কাজ করছেন এবং আগামী গ্রীষ্মে ক্লাবটির নারী দলের প্রধান কোচ হবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..