সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আলকারাজকে হারিয়ে শীর্ষস্থান দখল করলেন সিনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৩, | ১২:১৯:১৭ |
বিশ্ব টেনিসের দুই শীর্ষ তারকার লড়াইয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিলেন ইয়ানিক সিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বের এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজকে সরাসরি সেটে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতেছেন ২৪ বছর বয়সী এই ইতালিয়ান তারকা। এই জয়ের সুবাদে গত নভেম্বরের পর আবারও এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন তিনি।

ফাইনাল ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রবল বাতাসের কারণে দুই খেলোয়াড়ই ছন্দ খুঁজে পেতে কিছুটা বেগ পান। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ৭-৬ (৭-৫) ও ৬-৩ গেমে জয় তুলে নেন সিনার।

চলতি মৌসুমে এটি সিনারের তৃতীয় মাস্টার্স ১০০০ শিরোপা। এর আগে তিনি ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেনেও জিতেছেন। মাস্টার্স টুর্নামেন্টে এটি তার টানা ২২তম জয়, যা তার ধারাবাহিক দারুণ পারফরম্যান্সের প্রমাণ।


শিরোপা জয়ের পর অনুভূতি জানিয়ে সিনার বলেন, ট্রফি জেতা এবং আবার এক নম্বরে ফিরে আসা তার জন্য বিশেষ আনন্দের। ক্লে কোর্টে মানিয়ে নেওয়া সহজ ছিল না, তবে এই সারফেসে বড় একটি টুর্নামেন্ট জিততে পেরে তিনি ভীষণ খুশি।

প্রথম সেটে দুই খেলোয়াড়ই সমানতালে লড়াই করেন, তবে টাইব্রেকারে এগিয়ে থেকে সেটটি নিজের করে নেন সিনার। দ্বিতীয় সেটে আলকারাজ ৩-১ ব্যবধানে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেননি। সিনারের শক্তিশালী প্রত্যাবর্তনের সামনে ছন্দ হারিয়ে ফেলেন স্প্যানিশ তারকা। এই জয়ের মাধ্যমে আলকারাজের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ব্যবধান কিছুটা কমালেন সিনার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..