সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘বল টেম্পারিং বৈধ করা উচিত’- সাবেক ইংল্যান্ড তারকার বিস্ফোরক মন্তব্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১৯:০৮:২৮ |
ক্রিকেটে বল টেম্পারিং ক্ষমার অযোগ্য অপরাধ। শহীদ আফ্রিদি থেকে শুরু করে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো মহাতারকারা এই অপরাধে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছে বিভিন্ন মেয়াদে। সম্প্রতি পিএসএলে ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে এবং পাকিস্তানি তারকা দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। সাবেক ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালান বিস্ফোরক মন্তব্য করলেন। তার মতে, বল টেম্পারিংকে বৈধ করা উচিত।

বিবিসি-র স্ট্র্যাটেজিক টাইমআউট পডকাস্টকে মালান বলেন, বল টেম্পারিং এখন ক্রিকেটে নতুন কোনো বিষয় নয় এবং ক্রিকেট বোর্ডের উচিত নিয়ন্ত্রিত কন্ডিশনে একে বৈধ করা উচিত।



২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মালানের ব্যাখ্যা, ‘ঐতিহ্যগতভাবে এই খেলায় বহু বছর ধরে খেলোয়াড়দের বল টেম্পারিংয়ের চেষ্টা করতে দেখা গেছে, এটা নতুন কোনো বিষয় নয়। আমি মনে করি আপনাদের এটাকে বৈধ করা উচিত-ওদেরকে শুধু বল ঘষতে দিন। অবশ্যই বাইরে থেকে আনা কোনো জিনিস দিয়ে নয়। বলকে রিভার্স সুইং করাতে এটা একটা দক্ষতা।’

রংপুর রাইডার্সের সাবেক ব্যাটার আরও যোগ করেছেন, বল টেম্পারিং বৈধ করলে কন্ডিশন বোলারদের অনুকূলে থাকবে, বিশেষ করে ডেথ ওভারে। তিনি বলেন, ‘এটা শেষ দিকে আরও বেশি বোলারদের সহায়ক হবে, যদি বল রিভার্স করা যায়। এটা খেলাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে, দলগুলোর হাতে ছয় উইকেট রেখে জেতা সহজ হবে না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..