✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হরমুজে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১৩:৫৮:২১ |
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর প্রথম দুই দিনে মাত্র ১২টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করেছে।

প্রায় ৪০ দিনের সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচল ব্যাহত হয়েছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা উন্নত হলেও আগের মতো স্বাভাবিক কার্যক্রম এখনো ফিরে আসেনি।

এদিকে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে গেলে জ্বালানির দাম দ্রুত কমতে পারে। এতে মূল্যস্ফীতির চাপ কমবে এবং সুদের হার কমানোর সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, জ্বালানির দাম কমলে ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে।

সূত্র: শাফাক নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..