সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

লেবাননে বোমা হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ২০:৪৯:৩৯ |
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় দিপালী নামের এক প্রবাসী নারী বাংলাদেশি নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হামলার সময় তার কফিলের (নিয়োগকর্তা) পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় তিনি নিহত হন। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে। বুধবার বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, প্রাথমিক তথ্যানুসারে, একই আক্রমণে দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্য মারা গেছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এ তথ্য জানা গেছে।

দিপালীর মরদেহ বৈরুতে রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের অবস্থা জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..