সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শুটিং ফ্লোরে কেন ফোন ব্যবহার করেন না অক্ষয় খান্না?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১৪:২৮:৩৮ |
তিনি স্বল্পভাষী। বরাবরই অন্তর্মুখী বলেই পরিচিত বলিউডে। কিন্তু ছবির পর্দায় তাঁর অভিনয় সম্প্রতি ঝড় তুলেছিল। ‘ধুরন্ধর’ ছবিতে রেহমান বালোচের চরিত্রে তিনি মুগ্ধ করেন। কিন্তু ছবির সেটে নাকি তাঁর মুখ দিয়ে কোনও কথা বেরোত না। এমনকি, নিজের মুঠোফোনটি পর্যন্ত ব্যবহার করতেন না। তবে শুধু এই ছবিতেই নয়। যে কোনও ছবির সেটেই এমন অক্ষয় খান্না।

অভিনেতা দানিশ প্যান্ডোর সম্প্রতি অক্ষয়কে নিয়ে নানা অজানা কথা প্রকাশ্যে আনলেন এক সাক্ষাৎকারে। অক্ষয় খন্না সম্পর্কে অনেকদিন ধরেই একটা কথা শোনা যায়, তিনি নাকি সেটে খুব একটা কথা বলেন না এবং একটু আলাদা থাকেন। তবে দানিশের মতে, অক্ষয় আসলে খুব ভাল মানুষ এবং অন্যদের সঙ্গে সব সময়ে ভাল ব্যবহার করেন।



তিনি জানান, অক্ষয় বেশি কথা বলেন না ঠিকই, কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলে তার সঠিক ভাবে উত্তর দেন। তিনি কাউকে এড়িয়ে চলেন না, বরং নিজের কাজের মধ্যে মন দিয়ে থাকেন।

দানিশ আরও জানান, সেটে অক্ষয় নিজের মতো থাকেন এবং পুরোপুরি নিজের চরিত্রে ডুবে থাকেন। ক্যামেরা চলতে শুরু করলে তিনি একেবারে চরিত্রে ঢুকে যান। সবচেয়ে অবাক করার মতো বিষয় নাকি, অক্ষয় শুটিংয়ের সময় ফোন ব্যবহারই করেন না। তিনি ফোন নিয়ে বসেনও না। বরং চুপচাপ এক কোণে বসে নিজের অভিনয় নিয়ে ভাবতে থাকেন।

অক্ষয় কথা বলেন তখনই যখন কেউ তাঁর কাছে গিয়ে কথা বলেন, জানান দানিশ। আদিত্য ধর পরিচালিত ছবিতে দানিশও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। তাঁকে দেখা গিয়েছে উজ়ের বালোচের চরিত্রে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..