সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দ্রুততম ১২ হাজার রানে বাবর আজম, পিএসএলে নতুন ইতিহাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১৩:২৩:২৪ |
টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি বড় মাইলফলক ছুঁলেন বাবর আজম। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে খেলতে নেমে ১২ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন এই তারকা ব্যাটার। শুধু তাই নয়, সবচেয়ে কম ইনিংসে এই কীর্তি গড়ে নতুন ইতিহাসও সৃষ্টি করেছেন তিনি।

করাচির বিপক্ষে ওপেনিংয়ে নেমে পুরো ইনিংস খেলেন বাবর। ৫১ বলে ১০টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৮৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ইনিংসের শুরুতে ১৩ রান প্রয়োজন ছিল এই মাইলফলকে পৌঁছাতে, যা তিনি সহজেই স্পর্শ করেন খুশদিল শাহকে বাউন্ডারি হাঁকিয়ে।



১২ হাজার রান করতে বাবরের লেগেছে মাত্র ৩৩৮ ইনিংস, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে, যিনি ৩৪৫ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান। তালিকায় এরপর রয়েছেন বিরাট কোহলি, যার লেগেছিল ৩৬০ ইনিংস।

এই কীর্তির মাধ্যমে শোয়েব মালিকের পর দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ১২ হাজার রানের ক্লাবে নাম লেখালেন বাবর। বর্তমানে এই তালিকায় আরও আছেন কাইরন পোলার্ড, রোহিত শর্মা, জস বাটলারসহ অনেক তারকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..