সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফুটপাত দখল করলে ট্রেড লাইসেন্স বাতিল : ডিএসসিসির গণবিজ্ঞপ্তি জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১৩:২১:০৮ |
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ফুটপাত দখল করে মালামাল রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএসসিসির মুখপাত্র মো. রাসেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গণবিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, ডিএসসিসি এলাকার আওতাধীন কোনো শপিংমল বা মার্কেটের সামনের ফুটপাতে কোনো প্রকার পণ্য বা মালামাল রাখা যাবে না। যারা ইতোমধ্যে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন বা মালামাল রেখেছেন, তাদের নিজ উদ্যোগে অবিলম্বে সেসব সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া বিদ্যমান আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএসসিসি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এই উচ্ছেদ ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..