সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আরো ছয় মাস সরকারি অর্থে গাড়ি কেনা স্থগিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-১৩, | ১২:১১:০৯ |

সরকারি অর্থে যানবাহন কেনা আরো ছয় মাস স্থগিত করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়েছে, কোভিড-১৯-এর দ্বিতীয় ধাপে সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা ও সরকারের কৃচ্ছ সাধন নীতির আলোকে অর্থ বিভাগের ৮ জুলাইয়ের পরিপত্রের ধারাবাহিকতায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সব ধরনের নতুন/প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাইয়ে জারি করা পরিপত্রে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় ৩১ ডিসেম্বর পর্যন্ত গাড়ি কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..