সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ড. জায়েদ বখত টানা তৃতীয়বার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-১৩, | ১১:৪৮:২২ |

রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জায়েদ বখ্‌তকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। গত ৭ ডিসেম্বর সরকার তাকে ফের তিন বছরের জন্য নিয়োগ দেয়।

এর আগে ২০১৪ সালে তিনি ব্যাংকটির চেয়ারম্যান পদে নিয়োগ পান। ২০১৭ সালে তার মেয়াদ বাড়ানো হয়। এ নিয়ে টানা তিনবার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তিনি।

ড. জায়েদ বখ্‌ত ১৯৭১ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এ স্টাফ ইকোনোমিস্ট হিসেবে কাজ করেন। ১৯৭৮ সালে একই প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো হিসেবে ১৯৮৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং ১৯৮৪ সালে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কর্মরত থাকা অবস্থায় ১৯৯৮ সালে গবেষণা পরিচালক নিযুক্ত হন। ড. জায়েদ বখ্‌ত বাংলাদেশের অর্থনীতির বিস্তর বিষয়ে নানামুখী গবেষণায় অসামান্য অবদান রেখেছেন।

এর আগে ২০১২ সালে তিনি সোনালী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন। ড. জায়েদ বখ্‌ত ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক এবং ১৯৭০ সালে পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় (বর্তমানে কায়েদ এ আযম বিশ্ববিদ্যালয়) থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয়বার অর্থনীতিতে এমএসসি এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..