✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৫১ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়ার ২ জাহাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৯:০৬:১২ |
মালয়েশিয়া থেকে ৫১ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে দুটি জাহাজ। আজ বৃহস্পতিবার সকালে জাহাজ দুটি নোঙর করার পর বর্তমানে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে। 

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, ৫১ হাজার টনের চালানে ‘সেন্ট্রাল স্টার’ নামে জাহাজে করে ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং ‘ইস্টার্ণ কুইন্স’ জাহাজে করে ২৬ হাজার টন অকটেন আনা হয়েছে।

বন্দর সচিব আরো জানান, জাহাজ দুটি গতকাল বুধবারে দেশের জলসীমায় প্রবেশ করেছিল। বৃহস্পতিবার ভোরে সেগুলো বহিঃনোঙরে পৌঁছায়। ১৫ এপ্রিলের মধ্যে আরো পাঁচটি জ্বালানি তেলবাহী জাহাজ বিভিন্ন দেশ থেকে এ বন্দরে আসার কথা রয়েছে।

এর আগে শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামে একটি জাহাজ বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছিল। একই সময়ে মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আরো একটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

বন্দর কর্তৃপক্ষ জানায়, দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ধারাবাহিকভাবে জাহাজ বন্দরে আসছে। মার্চ মাসে সর্বমোট ৩৩টি জ্বালানি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজে ছিল বিভিন্ন ধরনের তেল, ৮টিতে এলএনজি এবং বাকি ৯টিতে এলপিজি ছিল। দেশে জ্বালানি সংকট মোকাবেলা ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ নিয়মিত আমদানি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..