✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট বিরোধীদলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৯:০০:৪৯ |
যৌক্তিক বাধা সত্ত্বেও আইন পাস হওয়ায় সংসদ থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

এ সময় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা স্বত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজ পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াক আউট করছি।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেন, প্রথম সেশন, দ্বিতীয় সেশন ও তৃতীয় সেশনে ওনারা সহায়তা করেছেন। সব প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এখন বয়কটের কোনো মানে আছে কিনা জানতে চাই।

আজ পাঁচটি বিলে বিরোধিতা জানায় জামায়াতে ইসলামী ও তার জোট। বিলগুলো হলো 'জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুন:প্রচলন) বিল, ২০২৬', 'সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল,২০২৬', জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল,২০২৬', জেলা পরিষদ (সংশোধন) বিল,২০২৬' এবং স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল,২০২৬।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..