সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

টাইব্রেকারের নাটকে বাঁচল বাংলাদেশ, এশিয়ান গেমসে খেলা নিশ্চিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৭:০১:৪৮ |
এশিয়ান গেমসে বাংলাদেশের হকি দলের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত নাটকীয় জয়েই স্বস্তি ফিরেছে। জাপানের আইচি এশিয়ান গেমসের বাছাই পর্বে হংকংকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে মূল আসরে জায়গা নিশ্চিত করেছে 

নির্ধারিত সময়ে দুই দল ৪-৪ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শুরুতেই রকির শট মিসে চাপে পড়ে বাংলাদেশ। তবে গোলরক্ষক বিপ্লব কুজুর অসাধারণ পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায় দল। তিনি দুটি শট ঠেকিয়ে বাংলাদেশকে লিড এনে দেন। শেষ পর্যন্ত ফজলে রাব্বির নিশ্চিত করা গোলে জয় পায় বাংলাদেশ।

ম্যাচের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। প্রথম পাঁচ মিনিটেই রকির পেনাল্টি কর্নার ও আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় হংকং এবং প্রথমার্ধ শেষে স্কোর দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে আরও জমে ওঠে লড়াই। তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরানোর পর আশরাফুলের গোলে আবার এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে দুই দলই পাল্টাপাল্টি গোল করলে ম্যাচ ৪-৪ সমতায় শেষ হয়। শেষ দিকে কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ।

টাইব্রেকারে রোকন, জয় ও ফজলে রাব্বি গোল করেন, যা নিশ্চিত করে জয়। বাছাই থেকে ছয়টি দল এশিয়ান গেমসে অংশ নেবে, ফলে এই জয়েই নিশ্চিত হয়েছে বাংলাদেশের টিকিট। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..