সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আকিজ ফুডে চাকরি, ভাতাসহ মিলবে গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৬:৩৭:৩৫ |

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩১ মার্চ ২০২৬ থেকে।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

পদসংখ্যা: ৪ জন

চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি)

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৪–৩৮ বছর 

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা প্রয়োজন। এছাড়া বিক্রয় সংক্রান্ত ডেটা বিশ্লেষণ এবং কৌশলগত পরিকল্পনায় দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

বেতন ও সুবিধা

নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে বেতন পাবেন। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..