✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে ৫১ পদে চাকরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৬:৩১:৪৯ |

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)–এ ৫১টি শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪ থেকে ২০ গ্রেডের ১২ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৮ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ—

১. পদের নাম: ফটোজিওলজিক টেকনিশিয়ান

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

২. পদের নাম: সার্ভেয়ার

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

৩. পদের নাম: পরীক্ষাগার সহকারী

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৬

বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. পদের নাম: জাদুঘর পরিচারক

পদসংখ্যা: ০২

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৮. পদের নাম: ড্রাইভার গ্রেড-২

পদসংখ্যা: ০৫

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৯. পদের নাম: ড্রিলিং এসিসটেন্ট গ্রেড-২

পদসংখ্যা: ০৬

বেতন স্কেল: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা

১০. পদের নাম: পরীক্ষাগার পরিচারক

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা

১১. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৫

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

১২. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ০৫

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা—

০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।

**তবে ৪, ৫ ও ৬ নং পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ‘বিভাগীয় প্রার্থী’ অর্থ এরূপ কর্মচারী যিনি সংশ্লিষ্ট অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে অন্যূন ০২ বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত।

আবেদনের নিয়ম—

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি—

১ থেকে ৮ নং পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;

৯ থেকে ১২ নং পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

**অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) জন্য সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

**আবেদন ফরম জমাদানের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা—

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৮ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮ এপ্রিল ২০২৬, বিকেল ০৫:০০টা।

*বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..